চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সংক্রান্ত তথ্য-অভিযোগ জানাতে হটলাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
অপরাধ
A A

দেশব্যাপী মাদক দমনে জনসাধারণকে সম্পৃক্ত করতে হটলাইন চালু করতে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আগামী ০২ জানুয়ারি থেকে হটলাইন নাম্বার ০১৯০৮৮৮৮৮৮৮ চালু হবে, যেখানে ফোন করে সবাই মাদক সংক্রান্ত যে কোন তথ্য অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ০২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। ‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষকী উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ০২ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠান ও কর্মসূচির পাশাপাশি বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন করা হবে। মাদক বিরোধী ক্যাম্পেইন জোরদার করা হবে। জনগণকে সম্পৃক্ত করতে হটলাইন চালু হচ্ছে। এই নাম্বারে কল দিয়ে সারা দেশের যেকোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ জনগণ। তারা দেশের যেকোনও প্রান্তে বসে মাদকের তথ্য আমাদেরকে জানাতে পারবে। যেকোনও সহযোগীতা তারা নিতে পারবেন।

মাদক নির্মূলে সারাদেশের নিরাময় কেন্দ্রগুলোকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি।

Reneta

এ বছর চালু হওয়া চাকরিতে ডোপ টেস্টের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরাকারি, আধাসরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট চালু হয়েছে। এটা সার্বজনিন করার চেষ্টা চলছে। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্র ডোপ টেস্ট করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদালয়ে এটা চালু হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT