আদালত

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

পরীমনি রিমান্ডের সময় মুখে মাস্ক ও চশমা পরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনি রিমান্ডের সময় তার পাশে থাকা পুলিশ ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা পরীমনিসহ ৩ আসামির বিরুদ্ধে করা মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। মামলাটিতে অভিযোগ গঠন হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত হবে ১৪ই ডিসেম্বর।

এ মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন; আশরাফুল ইসলাম ও কবির হোসেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আজ সোমবার এই তারিখ নির্ধারণ করেছেন। গত ১৩ অক্টোবর মামলার অভিযোগপত্র ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। ১০ অক্টোবর পরীমনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিন নেন।

বিষয়:পরীমনি মাদক মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…