চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নির্মূলে ‘বন্দুকযুদ্ধ’ই কি সমাধান?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৭ অপরাহ্ণ ২১, মে ২০১৮
সম্পাদকীয়
A A

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২১ জন নিহত হয়েছে। এসব অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র‌্যাবের দাবি: নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। কারও কারও বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলাও রয়েছে।

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান যেমন সাধুবাদ দাবি করে, তেমনি কথিত বন্দুকযুদ্ধে একের পর এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীর মৃত্যু কিছু প্রশ্নও তৈরি করেছে।

মাদক হচ্ছে সর্বগ্রাসী এক নেশা যা একেবারে উপর থেকে নিচে ছড়িয়ে পড়েছে। মাদক চোরাচালানের  গডফাদার, যারা সীমান্ত দিয়ে এসব প্রবেশ করতে দেয়, যারা আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত থেকেও এই ব্যবসার পৃষ্ঠপোষকতা করে; মাদক নির্মূলে তাদেরও বিচারের আওতায় আনা জরুরি। একইসঙ্গে স্থানীয়ভাবে গজিয়ে ওঠা কারখানাগুলোও ধ্বংস করতে হবে।

আমাদের মনে রাখেতে হবে, ‘বন্দুকযুদ্ধে’ কিছু মাদক বিক্রেতাকে শাস্তি দিলেই মাদক নির্মূল হবে না। রাষ্ট্রীয় বিচার কাঠামোর আওতায় এনে যারা এই ব্যবসার মূল হোতা তাদেরও বিচার করতে হবে।

সরকারের আন্তরিকতা নিয়ে আমাদের সন্দেহ নেই, কিন্তু আমরা এর পরিপূর্ণ সফল সমাপ্তি দেখতে চাই। কিন্তু, ‘বন্দুকযুদ্ধ’ কোনো সমাধান নয়।

এজন্য প্রয়োজন যুব সমাজকে আরো নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, বেকারত্ব দূর করা। এই ব্যবসার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী ও শীর্ষ সহযোগীদের সনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে মাদক নির্মূল অনেকাংশে সম্ভব। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা শুধু খুচরো বিক্রেতার ঠিকানা বদলাতে পারে। মাদক নির্মূল তো দূরের কথা, নিয়ন্ত্রণও সম্ভব হবে না। এটা কালো পুঁজির নিয়মানুসারে চক্রাকরে ঘটতেই থাকবে।

Reneta

আমরা মাদক নির্মূলে সরকারের গৃহীত পদক্ষেপে যেমন আশাবাদী, তেমনি মনে করি দু’-চারজন খুচরো ব্যবসায়ীকে মেরে সর্বগ্রাসী মাদক রোধ করা সম্ভব নয়। আশা করি, সরকার এর গভীরে ঢুকে অভিযান চালাবে, অন্যথায় অন্তসার শূন্যতায় পর্যবসিত হবে এইসব অভিযান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মোরাতা-ফ্যাব্রেগাসকে ছাড়াই রাশিয়া যাচ্ছে স্পেন

পরবর্তী

প্রথম সাবমেরিন কেবলের মেরামত চলায় দেশে ইন্টারনেটে কিছুটা ধীর গতি

পরবর্তী

প্রথম সাবমেরিন কেবলের মেরামত চলায় দেশে ইন্টারনেটে কিছুটা ধীর গতি

গ্রাহকদের সঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহীর সরাসরি আলাপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT