চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের বিস্তার বন্ধে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
আদালত
A A

মাদকের বিষে যখন তন্দ্রাচ্ছন্ন দেশের যুবসমাজ। মাদকের মরণ ব্যধিতে আক্রান্ত বহু মানুষ। এমন বাস্তবতায় মাদকের বিস্তার রোধে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট তাৎপর্যপূর্ণ আদেশসহ রুল জারি করেছেন।

ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্য পরিবহন, বিপণন ও সেবনের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত।

সেই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে দেশের সীমান্তবর্তী কক্সবাজার ও বান্দরবান জেলায় ইয়াবাসহ সকল প্রকার মাদকের অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণে অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পিবিআইকে এবিষয়ে একটি প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

আর সকল ধরনের মাদকদ্রব্য অবাধে প্রবেশ, পরিবহন ও অবৈধভাবে বাজারজাতকরণ রোধে সংশ্লিষ্টদের ব্যর্থতায় কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলেও জারি করেছেন আদালত।

পুলিশ প্রধান (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডের মহাপরিচালক, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার, টেকনাফের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টেকনাফের ইউএনওকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘মাদক মানে বিষ—৭: ইয়াবার গ্রামে কোটিপতি বাসিন্দা’ শিরোনামে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন নজরে নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেয়।

Reneta

এসময় আদালত বলেন, গণমাধ্যমের খবর অনুসারে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহন, বিপণন ও অবৈধভাবে বাজারজাতকরণ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে প্রতীয়মান হয়।

‘আর রোহিঙ্গা অনুপ্রবেশের পর বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল অংশ টেকনাফের সীমান্তে বিদ্যমান। কিন্তু তা সত্ত্বেও সীমান্তে দিয়ে ইয়াবাসহ মাদকের অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা খুবই দুঃখজনক।’

এসময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তিস্তা’ অভিনব রীতিতে রচিত উপন্যাস

পরবর্তী

‘নির্বাচন না হলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসতো’

পরবর্তী
জাতীয় সংসদ

‘নির্বাচন না হলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসতো’

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ফরহাদ মজহার

আগাম জামিন পেলেন ফরহাদ মজহার দম্পতি

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT