বছর দশেক আগে হলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল লিন্ডসে লোহানের ‘মিন গার্ল’ ছবিটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের-এ তারকার ষষ্ঠবারের মতো মাদকাসক্ত পুনর্বাসন থেকেও মুক্তি মিলেছে। গত বুধবার ব্রডওয়ের এক অনুষ্ঠানে লোহান জানান, তিনি মিন ‘গার্ল টু’ তে অভিনয় করতে চান।
এজন্য চিত্রনাট্যকার টিনা ফেইকে আবারও কলম হাতে নিতে অনুরোধ জানিয়েছেন লোহান। ২০০৪ সালে প্রেক্ষাগৃহে আসা মার্ক ওয়াটারসের পরিচালনায় মিন গার্লে লিন্ডসে লোহানের সঙ্গে অভিনয় করেছিলেন রাসেল ম্যাকঅ্যাডামস ও অ্যামান্ডা সেইফ্রেড। সিকুয়ালের বিষয়ে এক ম্যাগাজিনে লিন্ডসে বলেন, ‘মানুষ এখনও ছবিটি পছন্দ করে। এ কথা মিথ্যা নয়। আমি টিনাকে বলেছি, পুরনোটির মতো করে মিন গার্লের আরেকটি গল্প লেখা উচিত। এটা সত্যি অনেক মজার হবে’।
‘মিন গার্ল’ তারকা বেশ কিছুদিন শোবিজ জগত থেকেও আলাদা ছিলেন। একসময় গুজব ওঠে তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে ২০১৫ সালের দিকে লোহানকে পবিত্র কোরআন শরিফ হাতে দেখা যায়। এতে ইসলামের প্রতি তাঁর আগ্রহের প্রমাণ পাওয়া যায়। সর্বশেষ সিরিয়ার শরণার্থী শিশুদের দেখতে যান লোহান হিজাব পরে। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের মতে, লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ই ! অনলাইন








