চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দশকেও চালু হয়নি বিশেষায়িত মাদকাসক্ত নিরাময় হাসপাতাল

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১১:০৭ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন অফিস ভবনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবকাঠামো নির্মাণের এক দশকেও মাদকাসক্তদের চিকিৎসায় চালু করা যায়নি আড়াইশ শয্যার পূর্ণাঙ্গ বিশেষায়িত মাদকাসক্ত নিরাময় হাসপাতাল।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমে লোকবল নিয়োগে প্রয়োজনীয় বিধি না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি। পরে ২০০৭ সাল থেকে হাসপাতালের জন্য নির্মিত ভবনটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস হিসেবে ব্যবহার হলেও চালু হয়নি হাসপাতাল।

দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। প্রতিদিনই মাদকাসক্তের হার বাড়ার বাস্তবতায় নব্বইয়ের দশকে রাজধানীর তেজগাঁয় মাদকাসক্তদের চিকিৎসায় চালু হয় ৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। পরবর্তীতে শিশুদের জন্য ব্যবস্থা করা হয় আরো ১০টি শয্যার।

প্রয়োজনের তুলনায় শয্যা সংখ্যা খুব কম হওয়াতে ২০০৪ সালে ৫০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল হিসেবে আড়াইশ শয্যায় উন্নীত করতে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়।

পরিকল্পনা অনুযায়ী, আড়াইশ শয্যার হাসপাতালের একশ’ শয্যায় ‘ডি-এডিকশন’ কার্যক্রমে মহিলাদের জন্য ১৫টি শয্যা চালুর কথা ছিলো। অন্য দেড়শ শয্যায় ‘থেরাপিক কমিউটি ইউনিটে’ ৩০ শয্যায় মহিলা পূর্নবাসন ইউনিট চালুর ব্যবস্থা রেখে ২০০৭ সালে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়।

বর্তমানে একশ’ শয্যার নতুন ভবনে ‘ডি-এডিকশন ইউনিটে’ চলছে ৫০ শয্যার হাসপাতাল কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, মাদকাসক্তদের চিকিৎসায় ২ ধাপের প্রথমটিতে মাদক থেকে দুরে রাখতে ‘ডি-এডিকশন’ এবং দ্বিতীয় ধাপে কাউন্সিলিং জরুরি। কিন্তু দেড়শ শয্যার ‘থেরাপিক কমিউটি ইউনিট’টি ব্যবহৃত হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস হিসেবে।

Reneta

পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না করায় এখন শুধুমাত্র ২৮ দিন ভর্তি রেখে মাদকাসক্তদের ‘ডি-এডিকশন’ কার্যক্রম’ চলছে। এতে রোগীর চাপে যারা চিকিৎসার জন্য ভর্তির সুযোগ পায় তারা আপাত সৌভাগ্যবান হলেও কাউন্সিলিংয়ের সুযোগ না পাওয়ায় পুরো চিকিৎসা পাচ্ছে না।

এমন বাস্তবতায় আগামী ২৪ ডিসেম্বর হাসপাতালে আরো ৫০ শয্যার উদ্বোধন করার কথা রয়েছে। সবমিলিয়ে কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা দাঁড়াবে একশতে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT