মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় কৃপা মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়েএক মাদকসেবীর ছুরিকাঘাতে ফয়সাল নামের আরেক মাদকসেবী নিহত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো: ইউনুছ আলী জানান, সকালের দিকে চিকিৎসাধীন দুই মাদকসেবী ফয়সাল ও রাসেল বাথরুম যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়সালকে ছুরি দিয়ে পেটে আঘাত করে রাসেল। ঘটনাস্থলেই মারা যায় ফয়সাল।
তিনি আরো জানান, ঘটনার পরপরই রাসেলকে আটক করা হয়।
কৃপা মাদক নিরাময় কেন্দের পরিচালককেও জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানায় নিয়ে আনা হয়েছে।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






