সকাল থেকেই সংসদ ভবন এলাকা ভরে ওঠে লাখো মানুষের ঢলে। তবু সেই ভিড়ের মাঝেই এক গভীর শূন্যতা সবাই আছে, কিন্তু যাকে ঘিরে এই জনস্রোত, তিনি নেই। ওসমান হাদীর জানাজার নামাজ শুরুর আগেই সংসদ ভবন এলাকার বাতাস ভারি হয়ে আসে। স্লোগান আর কান্না মিলেমিশে শোক যেন রূপ নেয় শক্তিতে।
যাকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া হয়েছিল তিনিই আজ হয়ে উঠেছেন বিপ্লব আর স্বাধীনতার অনন্য প্রতীক।






