চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথার ওপর গ্যাস বেলুনে আচমকা বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-গ্যাস বেলুন-বেলুনে আগুন-বিস্ফোরণ-মঠ প্রধান

জাঁকজমক অনুষ্ঠানের মাঝে মাথার ওপর থাকা অসংখ্য গ্যাস বেলুনের একটি হঠাৎই আগুন ধরে ফেটে গেল। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে বিস্ফোরিত হয়ে গেল বাকি সবগুলো বেলুনও।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন উপস্থিত এক মঠ প্রধানসহ অন্যরা।

ভারতের কর্ণাটকের মাইসুরুর সুত্তুর মঠে স্থানীয় মল্লযুদ্ধ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘটনার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় সুত্তুর মঠের প্রধান শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করছিলেন। তার সঙ্গে সেখানে হাজির ছিলেন আরও বেশ কয়েকজন সন্ন্যাসী। উদ্বোধন উপলক্ষে তাদের সামনে কিছু ধর্মীয় আচরণবিধি চলছিল।

আচমকাই একসারি হিলিয়াম গ্যাস ভরা বেলুন বাতাসে উড়ে আসে মঠ মহারাজের মাথার ওপর। তারই একপাশে আগুন লেগে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে সবগুলোতে। দাহ্য গ্যাস হিলিয়ামের কারণে আগুনের শিখা ছুটে যায় এক পাশ থেকে আরেক পাশে।

সেই বেলুনের মাঝেই ছিল শিবরাত্রি দেশিকেন্দ্রের মাথাটাও। ভাগ্যের জোরে সামান্য চোট পেয়ে বেঁচে গেছেন তিনি।

Reneta

তবে বিস্ফোরণের ঘটনার পরই উপস্থিত সবাই দিগ্বিদিক ছুটতে শুরু করে। আর ঘনিষ্ঠ কয়েকজন সন্ন্যাসী মানববর্ম তৈরি করে সম্ভাব্য হামলার আশঙ্কায় ঘিরে ফেলেন মঠ মহারাজকে।

এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। যদিও আহতদের আঘাত খুবই সামান্য। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।

এনডিটিভি’র সৌজন্যে ভিডিওটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগ্যাস বেলুনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক আমতলা সংরক্ষণ করার উদ্যোগ

পরবর্তী

নিরীহ মানুষকে হয়রানী না করতে বললেন আইজিপি

পরবর্তী

নিরীহ মানুষকে হয়রানী না করতে বললেন আইজিপি

একুশে পদক ২০১৯ পেলেন তারা

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT