চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথাপিছু আয় বেড়ে ৩৭৭৯ ডলারে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আগামী অর্থবছরে দেশে জিডিপির আকার হবে ৫০০ বিলিয়ন, আর সে হিসাবে দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ৭৭৯ ডলারে দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জিডিপিতে প্রবৃদ্ধি হবে সাত দশমিক ২ শতাংশ যা জিডিপির টাকার অংকে ৪৫৫ বিলিয়ন ডলার। এ কারণে মাথাপিছু আয় হবে ২ হাজার ৭৮৫ ডলার। আইএমএফ সম্প্রতি যে পূবার্ভাস দিয়েছে, তাতে তারা সবসময়ই রক্ষণশীল কিন্তু সরকার জানে যে অর্থনীতি ভালো। দেশের উন্নয়ন হলেই জিডিপি বাড়বে। কেবল রাস্তাঘাট জিডিপিতে আসে না, এখানে মানুষের জীবন যাত্রার আয়ব্যয় গণ্য হয়।

আমাদের প্রবাসী আয়ও বাড়ছে তাহলে গবেষণা সংস্থাগুলো যে বলছে করোনাকালে দেশের মানুষ ভালো নাই, সেটা কিভাবে সম্ভব?, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এখন ধনী-গরীবদের মধ্যে ব্যবধান কমাতে সরকার কাজ করছে এবং করবে। আমরা কর আহরণে ধনীদের প্রাধান্য দিয়ে সামাজিক সুরক্ষা খাতের বলয়কে প্রাধান্য দিচ্ছি। এ কারণে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়ে দেশ হবে বৈষম্যহীন।

বিদেশে বিনিয়োগের সুযোগ দিয়ে সম্প্রতি সরকারের আনুষ্ঠানিকভাবে জারি করা বিধিমালা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি মনে করেন, বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ না দিলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ চলে যাবে। তিনি বলেন, ‘আমরা যদি বন্ধ করে রাখি, তাহলে পিছিয়ে থাকব। অনেকেই সৃজনশীল ধারণা নিয়ে বিদেশে বিনিয়োগের চেষ্টা করছেন। এটা অন্যায় কিছু নয়। যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে এটা চলে যাবে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে। তার চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়াই ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিডিপিপ্রবাসী আয়মাথাপিছু আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

এপ্রিল ২০, ২০২৬
ছবি: চ্যানেল আই

একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক

এপ্রিল ২০, ২০২৬

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন

এপ্রিল ২০, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT