চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ১০ টাকায় বাঁচবে রাজীব মীরের জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

আফরোজা সোমা, সাকিরা পারভীন, শাকিল হাসান: টাকার অংকটা আপনার কাছে অবিশ্বাস্য ঠেকছে? কিন্তু না। এটিই সত্য। মাত্র ১০ টাকা। ১০টি টাকা হলেই বেঁচে যেতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে যুঝতে থাকা রাজীব মীর।

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক, গবেষক ও লেখক রাজীব মীর। আরো সপ্তাহখানেক আগেই ডাক্তাররা জানিয়েছেন রাজীবের বেঁচে থাকার সম্ভাবনা আর মোটে দুই মাস।

তবে, দ্রুততম সময়ের মধ্যে অপারেশান করে যদি লিভার প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি বাঁচবেন।

তাই, তাকে বাঁচানোর জন্য ইতোমধ্যেই এগিয়ে এসেছেন একজন সহৃদ ব্যক্তি। তিনি নিজের লিভারের একটি অংশ রাজীবকে দান করতে রাজী হয়েছেন।  ডাক্তারেরাও প্রস্তুত। যে কোনো সময় হতে পারে অপারেশান।

কিন্তু ১০টি মোটে টাকার জন্য আটকে আছে অস্ত্রোপচার।

জ্বী। ১০টি মোটে টাকা।

Reneta

রাজীবের অপারেশানের জন্য দরকার ৬০ লাখ টাকা।  আর তার সামগ্রিক চিকিৎসা ব্যয় নির্বাহ করতে প্রয়োজন প্রায় ৯০ লাখ টাকা। এতো বিপুল অর্থ রাজীবের নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে কোনোভাবেই যোগাড় করা সম্ভব নয়।

কিন্তু আপনি টাকার বিহিত করতে পারেন। আমি এই অর্থের যোগান দিতে পারি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি রাজীবের চিকিৎসার টাকাটা উঠে যাওয়া একটা সামান্য সময়ের ব্যাপার মাত্র।

সকলের প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রায় ৩৮ লাখ টাকা যোগার হয়ে গেছে। তার অপারেশনটা করতে প্রয়োজন আর মাত্র ২০-২২ লাখ টাকা।

কিন্তু আমরা আপনার কাছে ১ লাখ বা ১০ হাজার বা ১ হাজার টাকা চাই না। আমরা আপনার কাছে ১০টি মাত্র টাকা চাই।

রাজীবকে বাঁচানোর জন্য আপনি ১০টি টাকা বিকাশ করুন। আপনার ও আমার মতন দুই লাখ মানুষ ১০ টাকা করে দিলে মাত্র এক ঘন্টার মধ্যেই ২০ লাখ টাকা তোলা সম্ভব।

এক প্যাকেট বেনসন সিগারেটের দাম ২১০টাকা। আর একটি বেনসন খুচরো কিনতে গেলে দাম ১১ টাকা। কিন্তু আমরা আপনার কাছে এক প্যাকেট সিগারেটের টাকা চাই না। এমনকি একটি বেনসনের টাকাও চাই না আপনার কাছে। একটি বেনসনের চেয়েও কম মূল্যে, মাত্র ১০ টাকায়, আপনি বাঁচাতে পারেন রাজীবের জীবন।

দেশে রয়েছে প্রায় শ’দুয়েক সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়। ঢাকা ও ঢাকার বাইরের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ একটি সিগেরেট কম খেয়ে আপনি রাজীবকে ১০টি টাকা দান করুন।

দেশের সকল তরুণ-তরুণীর কাছে আমাদের সকাতর অনুরোধ আপনার সবাই দুইটা সিঙ্গারার টাকা বাঁচিয়ে, একবেলার রিকশা ভাড়া বাঁচিয়ে, ইফতার পার্টিতে একটা ডিমের চপ না খেয়ে রাজীবের জন্য ১০টি টাকা সাহায্য করুন।

একটি ডিমের চপ না খেলে আপনার ইফতারিতে খানিক অপূর্ণতা থাকবে জানি। কিন্তু একবার ভাবুন, রাজীবের এক বছর বয়সী কন্যা যদি কোনো দিন বাবা বলে আর ডাকতেই না পারে তাহলে কতখানি অপূর্ণ থাকবে তার জীবন? তার বাবা ডাকের চেয়েও ইফতারিতে একটা ডিমের চপ কি অনেক বড়?

দুঃখী ও পীড়িত মানুষের ব্যাথাকে ধনী ও সামর্থ‍্যবান মানুষেরা যেন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন সেজন্যই ইসলামে এসেছে রোযা রাখার বিধান।

এই উপলব্ধির মাসে আপনি রাজীবের বেঁচে থাকার আকুতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, এটিই আমরা আশা করি।

এই ঈদে আপনার-আমার বাড়িতে বাহারী পোশাক কেনার ধুম লেগেছে। ঈদের দিনে আপনার বাড়িতে পিঠা-পায়েস-কোরমা-পোলাওয়ের সুবাসে বাতাস ম ম করবে।

কিন্তু এই ঈদে রাজীবের বাড়িতে আর্তনাদ, কান্নার রোল। ঈদের দিনে খাবার টেবিলে ভাতের থালা সামনে নিয়ে লোকমা মুখে দেবার আগেই রাজীবের মায়ের চোখে উথলে উঠবে অশ্রুধারা। সন্তানকে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি রেখে কোন সে মা ভাতের দলা মুখে দিতে পারেন!

আসুন, আমরা সকলে রাজীবের ভাই হয়ে, বন্ধু হয়ে, স্বজন হয়ে, রাজীবের পাশে দাড়াঁই। আসুন, ১০টি মাত্র টাকা বিকাশ করে মুছিয়ে দিই এক মায়ের কান্নাভেজা চোখ। ১০টি মাত্র টাকা দিয়ে রাজীবের কন্যার মুখে ফিরিয়ে আনি হাসির ফল্গু ধারা।

রাজীব মীরকে অর্থ সাহায্য পাঠানোর নাম্বার সমূহ:
বিকাশ নাম্বার: 01792 455 828 (জান্নাত), 01748 725 599 (জান্নাত), 01711 278 526 (জান্নাত) , 01818 978 718 (সাইফুল), 01778 795 827(বিজু), 01969 799 402 (আকিদুল); 01962 646 110 (ভূবন); 01730 995 333 (সুমন) (সব নাম্বারই পার্সোনাল) রকেট নাম্বার: 01912 678 0457 (সাইফুল), 01788 795 8297 (বিজু), 01676 713 9468 (ভূবন) ; 01969 799 4023 (আকিদুল)
ব্যাংক একাউন্ট নাম্বার: Sayeda Farjana Yasmin, a/c 186.103.19648, Dutch Bangla Bank, Munshigonj Branch, Munshigonj

সৈয়দা ফারজানা ইয়াসমিন, হিসাব নম্বর: ১৬৭৭৭, ইসলামী ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা।

বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন এই ঠিকানায়:
A.T.M. Akhtar Uddin, 227/ 3A/ 2, Old-19, Zigatola, Dhanmondi, Dhaka,Bangladesh.
Cell: 01792455828

লেখক পরিচিতি: লেখকেরা পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যমকর্মী

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজীব মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT