মাত্র এক নম্বরের জন্য স্বর্ণ পেলেন না আসিফ

হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মাত্র ১ নম্বরের জন্য স্বর্ণ বঞ্চিত হয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আসিফ-ই-ইলাহী। ২৮ নম্বর নিয়ে রৌপ্য অর্জন করেছেন তিনি।
ছয় সদস্যের বাংলাদেশ দলের অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী ২১ নম্বর নিয়ে, নটর ডেম কলেজের শিক্ষার্থী মো. সাব্বির রহমান ১৯ নম্বর নিয়ে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদ আখতার তূর্য ১৬ নম্বর নিয়ে ব্রোঞ্জ পদক পান।
এছাড়াও বরিশাল জিলা স্কুলের এ এম নাঈমুল ইসলাম ১৫ নম্বর ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের মো. সানজিদ আনোয়ার ১৩ নম্বর নিয়ে অনারেবল মেনশন পেয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



