চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতিনের বাবা একজন তালেবান সমর্থক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর হামলাকালী ওমর মাতিনের বাবা সিদ্দিকি মাতিন একজন তালেবানের সমর্থক, তদন্তে এমনই তথ্য উঠে আসতে শুরু করেছে। সিদ্দিকি একটি রাজনৈতিক টিভি শো পরিচালনা করতেন। আফগানিস্তানের ভাষায় সম্প্রচারিত সেই টেলিভিশন শো-এ সিদ্দিকি তালিবানের হয়ে প্রশংসা করতে করতেন বলে জানা গেছে।

হত্যাকাণ্ড চালানোর পরই অবশ্য সিদ্দিকি মতিন ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন, সম্ভবত সমকামীদের উপর আক্রোশ বশতই এই ঘটনা ঘটিয়েছে ওমর। এর সঙ্গে ধর্ম বা কট্টরপন্থার কোনো যোগ নেই।

কিন্তু ‘পয়াম-এ-আফগান’ নামের টেলিভিশন চ্যানেলে সিদ্দিকি যে সব রাজনৈতিক শো পরিচালনা করেছেন, সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখলে উল্টো চিত্র ধরা পড়ছে।

ওই টেলি‌ভিশন চ্যানেলে নিজের অনুষ্ঠান সম্প্রচার করতেন সিদ্দিকি মাতিন, সেই চ্যানেলটি ক্যালিফোর্নিয়া থেকে চলে। সিদ্দিকির অনুষ্ঠানটির নাম ‘ডুরান্ড জিগরা’। দারি ভাষায় অনুষ্ঠানটি করতেন সিদ্দিকি। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানোর বিভিন্ন এপিসোডের ভিডিও পোস্ট করা রয়েছে। অনুষ্ঠান দেখে  সিদ্দিকির সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে কোন নম্বরে ফোন করতে হবে বা কোন ঠিকানায় চিঠি পাঠাতে হবে, তাও জানানো হত অনুষ্ঠানে।

মার্কিন তদন্তকারীরা জানিয়েছেন সেই ফোন নম্বর সিদ্দিকির নিজেরই এবং পোস্ট বক্সের ঠিকানাটাও ফ্লোরিডায় তার নিজের বাড়ির ঠিকানা।

‘ডুরান্ড জিগরা’ অনুষ্ঠানে দারি ভাষায় কী বলতেন সিদ্দিকি, ইউটিউবে ভিডিওগুলি দেখার পর তদন্তকারীরা বলছেন, অনুষ্ঠানে মাঝেমধ্যেই অসংলগ্ন কথাবার্তা বলতেন সিদ্দিকি।

একটি ভিডিওতে দেখা গেছে, নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করছেন সিদ্দিকি মাতিন। কিন্তু যে তারিখে সেই ভিডিও ইউটিউবে এসেছে, তা আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক বছর পরের তারিখ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে তথ্য এই ভিডিও থেকে মিলেছে, তা হল সিদ্দিকি মাতিন তালিবানের ঘোর সমর্থক।

তিনি ‘ডুরান্ড জিগরা’র একটি পর্বে আফগান তালিবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমাদের ওয়াজিরিস্তানের ভাইয়েরা, আমাদের তালিবান আন্দোলনের ভাইয়েরা এবং আমাদের জাতীয় আফগান তালিবানের উত্থান হচ্ছে।’

এর পরে সিদ্দিকি বলেছেন, ‘ইনশাআল্লাহ্‌, ডুরান্ড লাইন সমস্যার এবার সমাধান হয়ে যাবে।’

ডুরান্ড লাইন হল পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্ত রেখা। এই ডুরান্ত লাইন নিয়ে পূর্ব আফগানিস্তানের সবচেয়ে বড় জনজাতি পাশতুনদের মধ্যে ক্ষোভ দীর্ঘ দিনের। উত্তর-পশ্চিম পাকিস্তানের ওয়াজিরিস্তান এবং খাইবার-পাখতুনখোয়া অঞ্চলেও পাশতুন সম্প্রদায়ের জনসংখ্যাই সবচেয়ে বেশি। নিজেদের এলাকার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ভাগ হয়ে যাওয়া এই পাশতুন সম্প্রদায় মেনে নিতে পারেনি। তাই ডুরান্ড লাইনের অবলুপ্তির দাবি তাদের মধ্যে দীর্ঘ দিনের। পাশতুনদের পাখতুন বা পাঠানও বলা হয়।

পাকিস্তান ও আফগানিস্তানে ভাগ হয়ে থাকা গোটা পাশতুন অঞ্চলকে এক ছাতার তলায় আনার স্বপ্ন দেখিয়ে তালেবান ওই এলাকায় প্রভাব বিস্তার করেছে। সিদ্দিকি মাতিনের অনুষ্ঠানে তার পক্ষেই কথা বলতে শোনা গেছে। তবে তিনি নিজে পাশতুন কি না, তা এখনও স্পষ্ট নয়।

ট্যাগ: ফ্লোরিডাবন্দুকধারীর গুলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় ভিসা পাচ্ছে ৫০ হাজার বাংলাদেশি

পরবর্তী

দর্শক প্রিয়তা পাচ্ছে এম-রেকর্ডসের ইসলামিক গান (ভিডিও)

পরবর্তী

দর্শক প্রিয়তা পাচ্ছে এম-রেকর্ডসের ইসলামিক গান (ভিডিও)

বাস্তবে ঘটছে সিনেমার দৃশ্য

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT