বিনোদন

মাঠ ছেড়ে বিজ্ঞাপনে আমব্রিন

মাঠ ছেড়ে বিজ্ঞাপনে আমব্রিন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর থেকে বিদায় নিয়ে বিজ্ঞাপনে ফিরেছেন লাক্স তারকা আমব্রিন। সম্প্রতি একটি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়াশিং পাউডারের মডেল হলেন এই অভিনেত্রী ও মডেল।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলম আসাদ মিন্টু। গাজীপুরে ফিনিস কোম্পানির ফিন ডিটারজেন্টের নতুন এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় চলছে। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে এ বিজ্ঞাপন।

বিষয়:অভিনেত্রী আমব্রিন বিপিএল মডেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…