চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ‘মনের ভুলে’ থুথু ফেললেও শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ০৩, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাস সংক্রমণের অন্যতম বড় মাধ্যম মানুষের থুথু বা লালা। ফুটবল মাঠে থুথু না ফেলার জন্য তাই খেলোয়াড়দের নিরুৎসাহী করছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এমনকি মনের ভুলে থুথু ফেললেও সেই ফুটবলারের কপালে জুটতে পারে শাস্তি-জরিমানা!

ইংলিশ পত্রিকা ডেইলি মিরর জানাচ্ছে, ফুটবলারদের মাঠে থুথু ফেলা, একজনের পানির বোতল অন্যজন ব্যবহার করা, শার্ট অদলবদল করাও নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন নির্দেশনা অমান্য করতে না পারে, সেজন্য মাঠে স্বাস্থ্য পরিদর্শকও রাখার ব্যবস্থা নিচ্ছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। অনুশীলনের সময়ও জিপিএস-ভিডিওর মাধ্যমে খেলোয়াড়দের উপর নজর রাখবেন যিনি।

এই নিয়মের বিরুদ্ধে আবার অনেক ফুটবলারই। মাঠে থুথু ফেলা খেলারই অংশ দাবি করে অনেকে তর্কও জুড়ে দিয়েছেন।

নিয়মটি মানা যে কঠিন হবে মানছেন ফিফা মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হুগ, ‘থুথু ফেলা ফুটবলারদের একটা নিয়মিত বদভ্যাস। এটা মোটেও পরিচ্ছন্ন নিয়ম নয়।’

‘সুতরাং ফুটবল যখন ফিরবে, তখন যতটা সম্ভব থুথু না ফেলার চেষ্টা করে যেতে হবে। প্রশ্ন হচ্ছে কীভাবে সম্ভব? এক্ষেত্রে হয়তো হলুদ কার্ড দেয়া যেতে পারে।’

জুনের ১৭ তারিখ থেকে আবারও শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। সেদিন আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানসিটি। অ্যাস্টন ভিলা খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএল-২০২০ইংলিশ প্রিমিয়ার লিগজরিমানাফুটবলমাঠলিড স্পোর্টসশান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

এপ্রিল ১৭, ২০২৬

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT