বাংলাদেশ

খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করায় মা-ছেলে ‘আটক’

প্রতিবাদকারী মা ও ছেলে, ভবন নির্মাণের প্রতিবাদে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদকারী মা ও ছেলে, খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে আটক, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

কলাবাগান তেঁতুলতলা মাঠ রক্ষাকারী আন্দোলনের সমন্বয়কারী সৈয়দা রত্না ও তার ছেলে ১৭ বছর বয়সী একাদশ শ্রেণীর ছাত্র প্রিয়াংশুকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

খেলার মাঠে ভবনের নির্মাণের প্রতিবাদ করায় সকালে তাদেরকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে পরিবার।

সৈয়দা রত্নার বড় মেয়ে সেওতি সাগুফতা বলেছেন, ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশাসন কিছু জানায়নি। তার দাবি, প্রভাবশালী মহলের চাপে আন্দোলনকারীদের অনেকেই এখন নিশ্চুপ।খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করায় মা-ছেলে ‘আটক’

দ্রুত সৈয়দা রত্না ও প্রিয়াংশুর নিঃশর্ত মুক্তি এবং থানা ভবন নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে তার পরিবার।

বিষয়:তেঁতুলতলা মাঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…