আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেও শঙ্কা কাটিয়ে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজিব। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের প্রথম ওভারেই আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান শাহাদাত হোসেন।
প্রথম ওভারের দ্বিতীয় বলটি করার সময় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পান শাহাদাত। এরপর আর বল করতে পারেননি। পরে শাহাদাতের ওভার শেষ করেন সৌম্য সরকার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দলের ফিজিও শাহাদাতকে বাইরে নিয়ে যান।
শাহাদাত আঘাত পাওয়ায় শুরুতে সাফল্য পেয়েও কিছুটা চিন্তায় ছিলো টিম টাইগার্স। তবে সব শংকা কাটিয়ে আবার মাঠে ফেরেন তিনি। ইনজুরি আক্রান্ত আরেক পেসার রুবেল হোসেনের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছেন শাহাদাত।
সকালের টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। খুলনার পর ঢাকায়ও পাকিস্তানকে বেশ চাপে রেখেছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭০ রান তুলতেই পাকিস্তানের উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।






