চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ বিরোধী অভিযানে কতোটা সফল ছিল ২০১৭

শাকের আদনান শাকের আদনান
১:০২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

২০১৭ ছিল জঙ্গিবাদ বিরোধী অভিযানে সাফল্যের একটি বছর। তবে সাফল্যের পাশাপাশি ট্র্যাজেডিও ঘটেছে, নিহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান। অপরাধ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিদায়ী বছরটি সফল হলেও নতুন করে যাতে জঙ্গিরা তৈরি হতে না পারে সেজন্য কর্মকৌশল ঠিক করতে হবে।

১৫ আগস্ট রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আইন-শৃংখলাবাহিনীর অভিযানে আত্মঘাতী হয় সাইফুল। জাতীয় শোক দিবসের মিছিলে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করতে বিস্ফোরকসহ অবস্থান নিয়েছিল সে।

১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় ৪ জন এবং রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণে ১৭ মার্চ এক জঙ্গি আত্মঘাতী হয়।

সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নিহত হয় ৪ জঙ্গি। আতিয়া মহল নামে ওই ভবনের কিছু দূরে বোমা বিস্ফোরণে নিহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেনেন্ট কর্নেল আবুল কালাম আজাদ।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গিবাদ কোন দেশীয় নয়, আন্তর্জাতিক সমস্যা। তরুণরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় জঙ্গি রফিকুল ইসলাম আবুসহ ৪ জন এবং ঝিনাইদহে নিহত হয় ২ জঙ্গি। রাজধানীর কাছে পূর্বাচল থেকে দুটি রকেট লাঞ্চার, এসএমজি, হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সরকারের জঙ্গিবিরোধী অভিযানের কারণে জঙ্গিরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জঙ্গিবাদে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছেন তারা। তারা বলছেন, মিয়ানমারে তাদের ফেরত পাঠানোর কোন বিকল্প নেই।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

ট্যাগ: ২০১৭সালতামামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট: জাতিসংঘের সমাধান প্রস্তাবে চীন-রাশিয়ার বিরোধিতা

পরবর্তী

এবার শোয়েব মালিকের ব্যাটে ছয় ছক্কা

পরবর্তী

এবার শোয়েব মালিকের ব্যাটে ছয় ছক্কা

চার্লি চ্যাপলিন

‘যে কোন কৌতুকে একজন সম্ভাব্য কবি বাস করেন’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT