স্পোর্টস

মাঠেই ‘স্মৃতি হারানো’ রদ্রিগেজ সুস্থ আছেন

রক্ষণশীল ফুটবল খেলোয়াড়ের আঘাতের পর চিকিৎসা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ফল কত মাঝপথে সেটাই ভুলে গিয়েছিলেন হামেস রদ্রিগেজ।

বায়ার্ন মিউনিখ ভক্তরা শঙ্কায় ছিলেন, শঙ্কায় ছিল জার্মান ক্লাবটিও। সুস্থ আছেন তো হামেস রদ্রিগেজ? বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের খেলোয়াড় টনি ইয়ানশকের সঙ্গে সংঘর্ষে ম্যাচের ফলাফলই ভুলে গিয়েছিলেন কলম্বিয়ান মিডফিল্ডার। আঘাতে কতটা ভুগতে হতে পারে শঙ্কা ছিল সেটা নিয়েই। সবার মনে জমতে থাকা প্রশ্নের উত্তর নিজেই জানিয়েছেন হামেস। তিনি সুস্থ আছেন।

শনিবার বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচের সময় মাথায় আঘাত পান হামেস। আঘাতের তীব্রতা কতখানি ছিল তা বোঝা যায় ম্যাচের মাঝপথেই। ম্যাচে গোল কয়টি সেটাই মনে করতে পারছিলেন না তিনি।

ম্যাচের পর বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কসের কথায় মিশে ছিল আতঙ্ক, ‘আঘাত পাওয়ায় হামেসের মাথার ভেতরে বেশ ভাল ধাক্কা লেগেছে। আমরা চিকিৎসকের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি।’

শঙ্কা কেটেছে। স্মৃতি ভুলে যাওয়া হামেস রদ্রিগেজ নিজেই জানাচ্ছেন তিনি সুস্থ আছেন। রোববার টুইটারে লিখেছেন, ‘আমি সুস্থ বোধ করছি। গতকাল মাথায় যেভাবে ব্যথা পেয়েছিলাম, এখন তার তুলনায় অনেক ভাল।’

সুস্থ থাকলেও আপাতত কয়েকদিন মাঠে নামা হবে রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্নে খেলতে যাওয়া হামেসের। হ্যানোভারের বিপক্ষে হামেসকে বিশ্রামেই রাখছেন কোচ হেইঙ্কস।

বিষয়:বায়ার্ন হামেস রদ্রিগেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…