চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটির গায়ক আব্দুল আলীম মাটিতে ঠাঁই নেন আজ

রাজীব দাসরাজীব দাস
৮:১৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। কণ্ঠস্বরের অসাধারণ ঐশ্বর্য নিয়ে লোকসঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে যান আব্দুল আলীম। পল্লীগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদী, ইসলামী গানের শিল্পী হিসেবে তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী।

১৯৭৪ সালের এ দিনে ভক্তকুলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী সঙ্গীত শিল্পী আব্দুল আলীম। আব্দুল আলীম নেই কিন্তু আছে তার গান। এ গানের মাঝে তিনি সঙ্গীতপিপাসু মানুষের মাঝে বেঁচে থাকবেন যুগ যুগ।

দরাজ কণ্ঠের সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে ১৯৩১’র ২৭ জুলাই। শুধু বেতারে গান শুনেই এদেশের মানুষ তাকে আত্মীয় হিসেবে গ্রহণ করেছিল। আব্বাস উদ্দীনের পরে আমাদের লোকসঙ্গীত ইতিহাসে অবিস্মরণীয় ছিলেন আব্দুল আলীম।

মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম গানের রেকর্ড হয়। অর্থনৈতিক অনটনের কারণে কোন শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য হয়নি তাঁর। ১৯৪৭ সালের দেশভাগের পর আব্দুল আলীম কলকাতা ছেড়ে ঢাকা চলে আসেন। সে বছরই বেতারে অডিশন দিয়ে পাশ করেন তিনি। ১৯৪৮ সালের ৯ আগস্ট প্রথম গান করেন আব্দুল আলীম।

পল্লীকবি জসীমউদ্দিনের পরিচয়ের সুবাধে যোগাযোগ হয় সঙ্গীতজ্ঞ মমতাজ আলী খানের সঙ্গে। মমতাজ আলী খানই তাকে নিয়ে আসেন গানের জগতে।

পরবর্তীতে তিনি কানাই শীলের কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’সহ প্রায় পাঁচশ চলচ্চিত্রে গান করেন তিনি। পেশাগত জীবনে আব্দুল আলীম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।

Reneta

যাদুকরী কণ্ঠের অধিকারী আব্দুল আলীম পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

জীবদ্দশায় ও মরণোত্তরসহ বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পান তিনি। ১৯৭৭ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আলীম
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT