চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজার জিয়ারত করে নওফেল-নোমানের প্রচারণা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
নির্বাচনী প্রচারণা

প্রতীক বরাদ্দ পাওয়ার পরে মাজার জিয়ারত করে চট্টগ্রামে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার সকালে হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম-৯ আসনে নৌকার মাঝি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কোতয়ালী এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনে নৌকার প্রার্থী ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তৈলারদ্বী বারখাইন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এছাড়া চট্টগ্রাম-০৬ রাউজান আসনে নৌকা প্রার্থী রেলপথমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী উরকিরচর ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

অন্যদিকে চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নগরের ছোটপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

Reneta

হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এছাড়া চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনচট্টগ্রামনওফেলনির্বাচনী প্রচারণানোমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুহুল আমিন হাওলাদারের রিট কার্যতালিকা থেকে বাদ

পরবর্তী

ডাবলের পথে রনি, আশরাফুলের সেঞ্চুরি

পরবর্তী

ডাবলের পথে রনি, আশরাফুলের সেঞ্চুরি

তরুণ ভোটারদের প্রতি অভিনেত্রী তিশার আহ্বান

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT