রাজধানীসহ সারাদেশের গ্রাহকদের কাছে দেশীয় ও তাজা মাছ পৌঁছে দিতে চালু হয়েছে ‘ফিশবাংলা ডিজিটাল মাছ হাট’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
গত শনিবার ডেইলি স্টার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার সূচনা করেন উদ্যোক্তারা।
ফিশ বাংলার উদ্যোক্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ তৈরি করতেই ফিশবাংলার এই প্ল্যাটফর্ম। বিক্রেতার কাছে কী মাছ আছে, ক্রেতারা তা দেখে অর্ডার করলে দেশের যেকোনো প্রান্তে মাছ পৌঁছে দেওয়া যাবে। অ্যাপের মাধ্যমে গ্রাহক সরাসরি মাছ চাষির সঙ্গে যোগাযোগও করতে পারবেন।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলার মাছ চাষি ও বিক্রেতারা। ন্যায্য দামের আশায় তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বলে অনুষ্ঠানে জানান।
উদ্যোক্তারা আরও জানান, বিভিন্ন জেলার মাছের সঙ্গে সঙ্গে কিনে সরাসরি রান্নার উপযোগী করে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ফিশবাংলা।
www.fishbangla.com ও ফিশবাংলা অ্যাপ থেকে মাছ অর্ডার দেওয়া যাবে।








