চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরার মহম্মদপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
জনপদ, মাগুরা
A A

মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়ার পশ্চিমপাড়া গ্রামে রবিউল ইসলাম (৩৫) ও খাদিজা বেগম (৩০) নামের এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে মহম্মদপুর থানা পুলিশ তাদের বাড়ির নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। তারা আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

মহম্মদপুর থানার এসআই সিদ্দিক হোসেন জানান, বিনোদপুর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কানুটিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলামের সঙ্গে ৫ বছর আগে মাগুরা সদর উপজেলার বেরইল ইউনিয়নের ছোট কলমধরী গ্রামের সুরমান মোল্যার মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। এই দম্পতির মুনিফা নামের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Banglabid

স্থানীয়রা জানায়, অন্যদিনের মতো বুধবার রাতে তারা দরজা বন্ধ করে নিজেদের কক্ষে ঘুমোতে যান। আজ সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা ভেঙে ঘরে ঘরে ঢুকে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মহম্মদপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আত্মহত্যার কোনো কারণও বলতে পারছে না। তাই বিষয়টির তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যামাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT