শিক্ষা

মাউশি’র নতুন মহাপরিচালক পদে অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ মাউশির নতুন মহাপরিচালক হিসেবে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক নেহাল আহমেদ মাউশির নতুন মহাপরিচালক হিসেবে অফিসে বসে আছেন, চারপাশে ফুলের তোড়া ও অফিসের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ  বিষয়ে  জারি করা এক  প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রফেসর নেহাল আহমেদ একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক। ২০১৯ সালের ৫ মে পর্যন্ত তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি  ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…