চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাইলফলক হয়ে থাকবে বিচার’

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:৪৭ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

আওয়ামী লীগ নেতারা বলেছেন, জাতিকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। এ বছরের মধ্যেই যে গ্রেনেড হামলার বিচার শেষ হবে তা আইনের শাসন ও ন্যায়বিচারের মাইল ফলক হয়ে থাকবে বলে তারা মনে করছেন।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘এই হামলা বিএনপি-জামায়াত জোটের নির্দেশেই হয়েছিলো। তারা আরেকটি ১৫ আগষ্টের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিলো। কোনো রাজনৈতিক সরকারের সময় একটি জাতিকে নেতৃত্বশূন্য করতে সমরাস্ত্র ব্যবহারের ঘটনা এটাই প্রথম।’

কেনো এরকম অপচেষ্টা? প্রবীণ এই রাজনীতিক বলেন: আসলে বিএনপি-জামায়াত জোটের একমাত্র দর্শন হত্যা-খুন। তারা এর আগে যেমন বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসেছিলো, ঠিক তেমনই সেদিন আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করে আরো ২৫ বছর ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার জন্য এমন নৃশংস হত্যার মিশন চালিয়েছিলো।

‘ভাগ্য অনেক ভালো ছিলো বলে আমরা আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে সেদিন বাঁচাতে পেরেছিলাম।’

সুরঞ্জিত সেনগুপ্তও সেদিন সেখানে ছিলেন।

শেখ হাসিনাসহ তাদের বেঁচে যাওয়া ‘অলৌকিক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নেতাকর্মীরা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। কিন্ত ওইদিন আমরা মানববর্ম তৈরি করে প্রিয় নেত্রীর জীবন রক্ষা করেছি।’

Reneta

‘তারপরও আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মীকে হারাতে হয়েছে অামাদের। শত শত মানুষ আহত হয়েছিলেন। অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। অনেকে এখনও চরম কষ্টের জীবন পার করছেন।’

বিচারের অগ্রগতি সম্পর্কে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন: আমার ব্যক্তিগত কার্যতালিকায় এ মামলাটি সব সময় এক নম্বরে থাকে। আদালতেও উপযুক্ত বিচার হচ্ছে। আমরা আশা করছি চলতি বছরই মামলার কার্যক্রম শেষ হবে। এই বিচার গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

সেদিন যে নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের হারিয়েছেন, তাদের কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খুব মিস করি আদা চাচাকে। আমাদের প্রতিটা প্রোগ্রামে ছাতা মাথায় হাজির হতেন। দল থেকে কখনো কিছু নেননি, তবু দলের সাথে ছায়ার মতো লেগে থাকতেন। এমন নিবেদিতপ্রাণ নেতাকর্মী অন্য কোনো দলে নেই। তাই ২১ আগস্ট আমাদের কাছে বিভীষিকা হয়ে আসলেও আগের চেয়ে আরো শক্তিশালী আওয়ামী লীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্টের গ্রেনেড হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সত্তর কোটি টাকার বন্ড ছাড়ছে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট

পরবর্তী

নতুন রাজনৈতিক সংস্কৃতিতে শেখ হাসিনার দায়-দায়িত্ব

পরবর্তী

নতুন রাজনৈতিক সংস্কৃতিতে শেখ হাসিনার দায়-দায়িত্ব

২১ আগস্টই প্রথম ছিলো না, শেষও না

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT