চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের সামনে দুই অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তিগত কীর্তি কিংবা সাফল্য কখনোই সেভাবে স্পর্শ করে না তাদের। নতুন নতুন রেকর্ড গড়েও থাকেন নির্লিপ্ত। দলের জন্য অবদান রাখার মাঝে নিজেদের এতটাই আচ্ছন্ন রাখেন যে, রেকর্ডের খবরও রাখেন না কখনো কখনো। সংবাদ সম্মেলনে কীর্তির কথা এড়িয়ে বরং পছন্দ করেন পুরো দলের ভালো-মন্দ নিয়ে কথা বলতে। সেই সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা ভিন্ন দুটি মাইলফলকের সামনে।

বুধবার ডাবলিনে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি ত্রিদেশীয় সিরিজের কেবলই আনুষ্ঠানিকতার হলেও স্পটলাইটে থাকছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছেন মাশরাফী। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেট পেলে গর্বের উপলক্ষ্যে নাম লেখাবেন এ পেসার। অধিনায়ক হিসেবে করে ফেলবেন উইকেটের সেঞ্চুরি।

বাংলাদেশকে ৭৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মাশরাফী এ পর্যন্ত তুলেছেন ৯৭ উইকেট। একশ’র বেশি উইকেট আছে মাত্র তিনজন অধিনায়কের। তারা হলেন ওয়াসিম আকরাম, ইমরান খান ও শন পোলক।

১০৯ ম্যাচে ১৫৮ উইকেট ওয়াসিমের। ৯৭ ম্যাচ পোলক নিয়েছিলেন ১৩৪ উইকেট। ইমরান ১৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে নেন ১৩১ উইকেট।

ওয়ানডে ক্যারিয়ারে আরেকটি উইকেট পেলেই সেটি হবে সাকিবের ২৫০ নম্বর শিকার। মাশরাফীর পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ছোঁবেন এ কীর্তি। তাতে করে আরও বড় মঞ্চে নাম লেখাবেন এ অলরাউন্ডার। ওয়ানডেতে ৫ হাজার রান এবং আড়াইশ উইকেটের মালিক এখন পর্যন্ত মাত্র চারজন ক্রিকেটার। তারা হলেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, পাকিস্তানের আব্দুল রাজ্জাক ও শহীদ আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT