চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের ম্যাচে সাকিবের নিয়ন্ত্রিত বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান মাঠে নিয়ন্ত্রিত বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিজের ৫০তম ম্যাচে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। হজম করেন মাত্র একটি বাউন্ডারি।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সাকিব শুরু থেকেই ছিলেন কিপটে। রান আটকে করে যান নিয়ন্ত্রিত বোলিং। নিজের শেষ ওভারে পান প্রত্যাশিত সাফল্য।

সাজঘরে পাঠান মুম্বাই ইনিংসের একমাত্র ফিফটি পাওয়া ব্যাটসম্যান সুরাইয়াকুমার যাদবকে। ৩৬ বলে ৫৬ রান করে এ ডানহাতি ব্যাটসম্যান। সাতটি চার ও দুটি ছক্কায় সাজান ইনিংস।

২০ ওভারে ১৫২ রানে মুম্বাই গুটিয়ে যান আন্দ্রে রাসেলের একের পর এক উইকেট শিকারে। এ পেসার মাত্র ২ ওভার বোলিং করে ১৫ রানে ৫ উইকেট। আইপিএলে এটিই ক্যারিবীয় তারকার সেরা বোলিং।

এবারের আইপিএল আসরে কলকাতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব ৩৪ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামে কলকাতা।

টসের আগে সাকিবের হাতে বিশেষ ক্যাপ তুলে দেন কোচ ব্রেন্ডল ম্যাককালাম। আইপিএল ক্যারিয়ারের প্রথম ৬ মৌসুম কলকাতার হয়েই খেলেন সাকিব। এই ফ্র্যাঞ্চাইজির দুটি শিরোপা জয়েই টাইগার অলরাউন্ডারের উল্লেখযোগ্য অবদান।

পরে দুই মৌসুম তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি গত আসর। এবার নিলামে আবার তাকে দলে টানে কলকাতা।

ট্যাগ: আইপিএল ২০২১কেকেআর-মুম্বাইলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূর হোক অশুভ, জয় হোক জীবনের

পরবর্তী

লকডাউনে ‘শর্ত পূরণ’ সাপেক্ষে চলবে নাটকের শুটিং

পরবর্তী
নাটক শুটিং সেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে ‘শর্ত পূরণ’ সাপেক্ষে চলবে নাটকের শুটিং

প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT