বিনোদন

৯ জানুয়ারি ফ্রি-তে মীম-প্রীতমের ‘হোয়াট দ্য ফ্রাই’

বঙ্গবন্ধু ও মীমের প্রেমের গল্পের পোস্টার, নতুন সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, প্রেম ও রোমান্সের গল্পের সিনেমার পোস্টার, যেখানে দুই অভিনেতা মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় ওটিটি প্ল্যার্টফম জি ফাইভ বাংলাদেশে প্রথম ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ বানিয়ে ব্যাপক সাড়া পেয়েছে। এবার তাদের উদ্যোগে বিদ্যা সিনহা মীম-প্রীতম হাসান অভিনীত দ্বিতীয় বাংলাদেশী কনটেন্ট ‘হোয়াট দ্য ফ্রাই’ নির্মিত হলো।

পরিচালনায় করেছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। ‘হোয়াট দ্য ফ্রাই’তে আরও দেখা যাবে ইরেশ যাকের, সাকিব বিন রশিদকে। ৯ জানুয়ারি ওয়েব ফিল্মটি সম্পূর্ণ ফ্রি-তে মুক্তি দিচ্ছে জি ফাইভ কর্তৃপক্ষ।

তার আগে রবিবার প্রকাশ পেয়েছে ‘হোয়াট দ্য ফ্রাই’র  ট্রেলার। চিত্রতারকা শামা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাশারের জীবনের গল্প ‘হোয়াট দ্য ফ্রাই’। একজনের বিশ্ব যেখানে সোশ্যাল মিডিয়ায় বন্দী, সেখানে বাস্তবে ঘেরা অন্যজনের জীবন।

কিভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষ হয়েও সত্যিকারের প্রেমের সন্ধানে নিজস্ব পথে যাত্রা করে এ গল্প নিয়েই নির্মিত হয়েছে আয়নাবাজী ছবির চিত্রনাট্যকার অনমের ‘হোয়াট দ্য ফ্রাই’।

জি ফাইভের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ জানান, প্রথম বাংলাদেশী অরিজিন্যাল ‘মাইনকার চিপায়’র সাফল্যে তারা অভিভূত। এ দেশের বাইরে থেকেও তারা ব্যাপক বেশ সাড়া পেয়েছেন। তিনি বলেন, ‘হোয়াট দ্য ফ্রাই’ হতে যাচ্ছে ফান লাভ স্টোরি, যা তরুণ দর্শকরা একটু বেশি পছন্দ করতে পারেন। ‘মাইনার চিপায়’র মতো এ কনটেন্ট ফ্রি’তে উপভোগ করা যাবে।

জানা যায়, চারদিনে ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই’র শুটিং সম্পন্ন হয়েছে। এর ব্যপ্তিকাল ৫০ মিনিট। নির্মাতা অনম বিশ্বাস জানালেন, নতুন বছরের দর্শকদের জন্য অন্যতম সেরা চমক হিসেবেই ৯ জানুয়ারি মুক্তি দেয়া হচ্ছে ‘হোয়াট দ্য ফ্রাই’।

বিষয়:অনম বিশ্বাস প্রীতম হাসান বিদ্যা সিনহা মীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…