চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক পম্পেওর সঙ্গে জেনারেল কিমের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
মাইক পম্পেওর সঙ্গে জেনারেল কিমের বৈঠক

নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করেছেন নর্থ কোরীয় নেতা কিম জং উনের ডান হাত জেনারেল কিম ইয়ং চল।

আসন্ন কিম-ট্রাম্প সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করতেই গত প্রায় ২০ বছরে প্রথমবারের মতো নর্থের এত সিনিয়র একজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রে এই সফর।

জেনারেল কিম ইয়ং চলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন হয়ে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এরপর জেনারেল কিম পম্পেওর সঙ্গে নৈশভোজে যোগ দেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে জেনারেল কিম ও কিছুক্ষণ পর মাইক পম্পেও জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি একটি সরকারি ভবনে পৌঁছান। সেখানেই তারা নৈশভোজের পাশাপাশি প্রথম দফা বৈঠক সারেন।

বৈঠক শেষে পম্পেও এক টুইটবার্তায় বলেন: নিউইয়র্কে কিম ইয়ং চলের সঙ্গে আজ রাতের খাবারটা ভালো হয়েছে। মেনুতে ছিল স্টেক, ভুট্টা আর পনির।মাইক পম্পেওর সঙ্গে জেনারেল কিমের বৈঠক

বৈঠক শেষে এমন হালকা মন্তব্য করলেও বৈঠকের আগেই অবশ্য যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছিলেন আরেক টুইটবার্তায়:

Reneta

‘চেয়ারম্যান কিমের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে কিম ইয়ং চলের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা (মার্কিন পররাষ্ট্র বিভাগ) কোরীয় উপদ্বীপকে পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

দু’জনের আবারও বৃহস্পতিবার বৈঠক করার কথা রয়েছে।

Looking forward to meeting with Kim Yong Chol in New York to discuss @Potus potential summit with Chairman Kim. We are committed to the complete, verifiable, and irreversible denuclearization of the Korean Peninsula @StateDept

— Secretary Pompeo (@SecPompeo) May 30, 2018

এর আগে বাতিলের ঘোষণা দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া দুই দেশই কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক আগের নির্ধারিত সময়েই, অর্থাৎ ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করছে।

আর সেই উদ্দেশ্যে দু’পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈঠকটিকে ঠিক পথে এগিয়ে নেয়ার জন্য।

তারই ধারাবাহিকতায় একটি পদক্ষেপ নর্থের সিনিয়র কর্মকর্তাদের এই সফর। ২০০০ সালের পর এ পর্যন্ত জেনারেল কিমই হলেন যুক্তরাষ্ট্রে সফররত সবচেয়ে উচ্চ পর্যায়ের নর্থ কোরীয় কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ামাইক পম্পেও
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নেইমার ফিরবেই: দানিলো

পরবর্তী

জরিমানার টাকা নিয়ে বিপাকে রোনালদো

পরবর্তী

জরিমানার টাকা নিয়ে বিপাকে রোনালদো

খালেদা জিয়া

কুমিল্লার দুই মামলা: খালেদার জামিন আপিল বিভাগেও স্থগিত

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT