মাঠে অ্যান্থনি র্যালস্টনের সঙ্গে নেইমারের বার কয়েক লেগে গিয়েছিল। সেল্টিকের ১৮ বছর বয়সী ডিফেন্ডার পিএসজির মহাতারকাকে মাটিতে ফেলে একবার মুচকি হাসিও দিয়েছিলেন। মঙ্গলবারের ম্যাচ শেষে সেই র্যালস্টন নেইমারের কাছে জার্সি চেয়ে ‘অপমানিত’ হন। ঘটনা জানাজানি হলে নেইমার সমালোচনার মুখে পড়েন। বৃহস্পতিবার ডেইল জানিয়েছে, নেইমার আগেই একটি দাতব্য প্রতিষ্ঠানকে ওই জার্সি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই র্যালস্টনকে তিনি ফিরিয়ে দেন।
দ্য মারিনা ডালগ্লিস অ্যাপিল নামের একটি প্রতিষ্ঠান নেইমারের কাছে তার একটি জার্সি চায়। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারীদের পাশে দাঁড়াতে ২০০৫ সালে ডালগ্লিস পরিবার এই দাতব্য সংস্থা গড়ে তোলে।

সেল্টিক এবং লিভারপুলের কিংবদন্তি খেলোয়াড় কেননি ডালগ্লিস তার স্ত্রী মারিনাকে নিয়ে এই সংস্থা গড়ার পেছনে অবদান রাখেন। আসন্ন একটি ইভেন্ট থেকে অর্থ জোগাড় করতে নেইমারের ওই জার্সিটি নিলামে তোলা হবে।









