চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহীনের ঘোড়াগুলি’র তাপসের কথা-সুরে রাজুর গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

কলকাতার প্রথম বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে যে দু’জন বেঁচে আছেন, তাদের একজন তাপস বাপি দাশ। এই আদিঘোড়ার কথা ও সুরে গাইলেন বাংলাদেশের পাওয়ার ভয়েস খ্যাত গায়ক এ আই রাজু।

২৪ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেল ‘এ আই রাজু মিউজিক’ থেকে ভিডিও আকারে গানটি প্রকাশ হবে বলে জানান তিনি।

তাপস বাপি দাশের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন দেশের স্বনামধন্য গায়ক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘শব্দহীন শব্দ’ শিরোনামের গানটির ভিডিওর শুটিংও হয়েছে কলকাতায়। নির্মাণ করেছেন শমীক রায় চৌধুরী।

কলকাতার অংশু বাচ ও পত্রালী হাজরা অভিনয় করেছেন এতে। গানটির মুখ- ‘এখানে শব্দহীন শব্দে, ফিরে আসা স্মৃতির গন্ধে/বিষাদে বাতাসে, সময় হতাশে/ কেন যে কেউ নেই ছুঁয়ে পাশে’।

গানটি নিয়ে রাজু বলেন, গত বছর রুপম ইসলামের আমন্ত্রণে কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান দেখতে যাই। শো’টির পর রুপম দা আমাকে তাপস দার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর তাপস দা আমাকেও তার বাসায় দাওয়াত করেন। সেখানে ৩-৪ ঘণ্টা আমরা আড্ডা দেই, গান শুনি। সেখানে আমার গান শুনে তাপস দা খুব প্রশংসা করেন। পরে তার কাছে আমি আবদার করি আমাকে একটি গান করে দেওয়ার জন্য। এমন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

গানটি নিয়ে তাপস বাপি দাশের ভাষ্য, এক ঘরোয়া আড্ডায় রাজুর গান প্রথম শুনি। দারুণ লাগে। সেখানে আমাকে বলে ওর জন্য একটি রোমান্টিক গান লিখতে। আমি কখনও রোমান্টিক গান লিখিনি, এটা আমার কমফোর্ট নয়। কিন্তু যখন ওর মতো এক প্রতিভাবান শিল্পীর থেকে এ প্রস্তাব পেলাম, আমি সে কথা ফেলতে পারিনি।

Reneta

মহীনের ঘোড়াগুলিতে গিটার বাজানোর পাশাপাশি তাপস বাপি দাস গাইতেন এবং গানও লিখতেন। তার করা অনেক গানই জনপ্রিয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানতাপসমহীনের ঘোড়াগুলিরাজুলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT