৩৫ তম জাতীয় নারী দাবা চ্যম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রেখেছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। ষষ্ঠ রাউন্ড শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন তিনি।
লিজা এদিন তিনি পরাজিত করেন নারায়ণঞ্জের ফাতেমা তুজ জোহরাকে। মাত্র ৪৪ চালেই জয় নিশ্চিত করেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
আন্তর্জতিক মাস্টার রাণী হামিদকে পরাজিত করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নৌবাহিনীর আরেক দাবারু, ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাণী হামিদ।
একদিন বিরতির পর আগামীকাল আবার শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা।







