বাংলাদেশ

মহাসড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই, লাকসামে নিহত ৫

মহাসড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই, লাকসামে নিহত ৫

কুমিল্লার লাকসামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।

রোববার সকালে ঢাকা যাওয়ার পথে লাকসামের চিলোনিয়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। পরে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরো ২ শিশুর মৃত্যু হয়।

ব্রিজটি সরু হওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।

দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করেছে পুলিশ।

এ নিয়ে গত ৩ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে অর্ধশত মানুষ প্রাণ হারায়।

বিষয়:কুমিল্লা সড়ক দুঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…