আন্তর্জাতিক

মহারাষ্ট্রে স্যানিটাইজার কারখানায় আগুনে নিহত ১৮

মহারাষ্ট্রে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের ছবি, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার তৈরির কারখানায় আগুনে কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসভিএস অ্যাকুয়া টেকনোলজিস নামের ওই স্যানিটাইজার কারখানার একটি মেশিনে বিস্ফোরণের পর আগুন লাগলে মুহূর্তেই তা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা কর্মীরা ভবনের প্রাচীর ভেঙে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তারা ভেতরে ঢোকার আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

ভবনটিতে ৩৭ জন শ্রমিক কাজ করছিলেন।

বিষয়:ভারত মহারাষ্ট্র মৃত্যু শ্রমিক স্যানিটাইজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…