চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রে জয়ের পথে বিজেপি-শিবসেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহারাষ্ট্র-বিজেপি-শিবসেনা সরকার

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সর্বশেষ ভোটগণনায় সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে আছে বিজেপি-শিবসেনা জোট। এরই মধ্যে সরকার গঠনের পরিকল্পনায় বসেছে বিজেপি-শিবসেনা নেতৃত্ব।

ভোটগণনায় এগিয়ে থাকার বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকে এই নেতা জানান, ভোটগ্রহণের আগেই বিজেপির সঙ্গে শিবসেনার সমঝোতা হয়েছিল, জিতলে ৫০:৫০ ফর্মুলায় অর্ধেক করে আসন নিয়ে জোট হিসেবে সরকার গঠন করা হবে। যেহেতু ভোটে তারা এগিয়ে যাচ্ছেন, সেহেতু ওই পরিকল্পনাই বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘এটি হবে বিজেপি-শিবসেনা সরকার। এ বিষয়ে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমাদের হাতে পুরো ম্যানডেট। আসন হয়তো একটা নির্বাচনে বাড়তে বা কমতে পারে।’

সঞ্জয় জানান, শিবসেনা প্রধান উদ্যভ ঠাকরের সঙ্গে বাকিরা এ নিয়ে আলোচনা করবেন। তারপর তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, যেন নির্বাচনের আগে আধাআধি আসনের যে সমঝোতা হয়েছিল তা বাস্তবায়ন করা হয়।

সর্বশেষ হিসাব অনুসারে, শিবসেনা যে ১২৬টি আসনে প্রার্থী দিয়েছে তার মধ্যে ৬৪টিতে এগিয়ে রয়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের সবগুলোতে প্রার্থী দিয়েও দলটি জিতেছিল ৬৩টি আসন।

তারপরও অর্ধেক ক্ষমতা দাবি করার আত্মবিশ্বাস দলটি বিজেপির পারফরম্যান্স দেখে পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের প্রাথমিক গণনাতে দেখা যাচ্ছে, ২০১৪ সালে বিজেপি ১২২টি আসন পেলেও এবার ৯৬টি আসনে এগিয়ে রয়েছে।

Reneta

অন্যদিকে ১০০টি আসনে এগিয়ে থেকে বিজেপি-শিবসেনা জোটের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে কংগ্রেস-এনসিপি জোট। চূড়ান্ত ফলাফলে জয়ের প্রতি আশাবাদী তারাও।

Jui  Banner Campaign
ট্যাগ: বিধানসভাবিধানসভা নির্বাচনভারতমহারাষ্ট্রমহারাষ্ট্র সরকারমহারাষ্ট্র-বিধানসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT