আন্তর্জাতিক

মহামারির মধ্যেও চাঙ্গা চীনের প্রবৃদ্ধি

চীনের ট্রাক ও ট্রাক্টর পার্কিং এলাকা, অর্থনৈতিক পুনরুদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের একটি বৃহৎ ট্রাক ও ট্রাক্টর পার্কিং এলাকা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও শিল্পের উন্নতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের সর্বশেষ প্রান্তিকে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি-পূর্ব সময়ের চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

এতে পুরো বছরের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৩ শতাংশ। চীনে প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে চীনের জিডিপি বছরওয়ারি বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। তৃতীয় প্রান্তিকে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল চীন।

বিষয়:করোনাভাইরাস চীনের অর্থনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…