চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাজোটের শরিকরা চাইলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
মহাজোট

মহাজোটের শরিকরা চাইলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আমাদের শরিকদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন তারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। এর বাইরে যদি তারা নির্বাচন করতে চায় তারা নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।

তবে, শরিকদের আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না বলেও জানান তিনি।

শুক্রবার ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটা আসন দিলাম। জোটের সবাই বেশি পাওয়ার আশা করে। তবে আমরা এর বেশি দিতে পারছি না। শরিকরা চাইলে বিভিন্ন আসনে নির্বাচন উন্মুক্ত করে দেয়া হবে। তাদের নিজস্ব প্রতীক নিয়েও নির্বাচন করতে পারবে। এতে কোনো অসুবিধা নেই। মহাজোট প্রধান শরিক জাতীয় পার্টির মান-অভিমান থাকতে পারে। এতে কোনো সমস্যা হবে না।

কাদের বলেন: বিএনপি ও সাম্প্রদায়িক শক্তি অশুভ শক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ বেশির ভাগ আসনে জয় লাভ করবে। দিন দিন বিজয়ের ধারা বেগবান হচ্ছে। জয়ী হতে পারে এমন প্রার্থীদেরকেই মনোনয়ন দেয়া হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Reneta

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহাবুব আলম হানিফ, বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরপ্রতীকমহাজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT