আন্তর্জাতিক

মসুল শহরে আইএস নির্মূলে অভিযান শুরু করেছে ইরাক সরকার

মসুল শহরে আইএস নির্মূলে অভিযান শুরু করেছে ইরাক সরকার

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অপারেশন ‘নতুন সূর্যোদয়’-এর মাধ্যমে মসুল শহরের দখল পুনরুদ্ধার করবে ইরাকি সেনাবাহিনী। অভিযান চলাকালে মানবিক সাহায্য সংস্থাগুলোকে মুক্তাঞ্চলে থেকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। তবে অভিযানের আগে অভিযান এলাকায় শনিবার মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনী লিফলেট ছড়িয়ে দেয়।

লিফলেটে অস্ত্র জমা দিয়ে আইএস জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য গত মাসে আইএস এর কবল থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করে ইরাকি সেনাবাহিনী।

বিষয়:আইএস বিরোধী যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…