চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসুলবাসীর দিন কাটে দুঃস্বপ্নের মতো (ভিডিওসহ)

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
২:১১ পূর্বাহ্ন ০৯, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

এক বছর ধরে জঙ্গি সংগঠন আইএস এর দখলে ইরাকের ঐতিহ্যবাহী শহর মসুল। জীবনের নিরাপত্তা আরা স্বাধীন চলাচলের সুযোগবিহীন মসুলবাসীর প্রতিটি দিন কাটে দুঃস্বপ্নের মতো। সম্প্রতি প্রকাশিত গোপনে ধারণ করা কিছু ভিডিওতে উঠে এসেছে শহরের বাসিন্দাদের মানবেতর জীবনযাপনের চিত্র।

ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা জঙ্গি সংগঠন আইএস নারীদের প্রতি অমানবিক আচরণের জন্য শুরু থেকেই নিন্দিত। সম্প্রতি প্রকাশ পাওয়া ইরাকের মসুলের ভিডিওগুলোর একটিতে দেখা যায়, শরীরের পুরোটা ঢাকার পরও শুধুমাত্র হাত দেখা যাওয়ায় এক নারীর সাথে দুর্ব্যবহার করছে জঙ্গিরা।

ধর্মচর্চার স্বাধীনতা নেই মসুল শহরে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা অনেক আগেই বাড়িঘর ছেড়ে চলে গেছেন। ধ্বংস করে ফেলা হয়েছে তাদের সম্পত্তি। একমনকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়ি বাইরে ‘নাসারা’ শব্দটি লিখে চিহ্ন দিয়ে রেখেছে জঙ্গিরা।

ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেও ইসলামের অনেক নিদর্শনের প্রতি শ্রদ্ধাশীল নয় ইসলামিক স্টেট। ভিডিওতে দেখা যায় বোমা দিয়ে উড়িয়ে দেয়া হচ্ছে মসজিদ আর মাজার। ভবন থেকে ফেলে, পাথর ছুঁড়ে অথবা হাত কেটে এবং হত্যা করে কথিত অপরাধের বিচার করছে জঙ্গি সংগঠনটি।

ইরাক সরকারের রেখে যাওয়া সম্পদ আর প্রযুক্তি ব্যবহার করে দুঃশাসনকে নতুন মাত্রা দিয়েছে আইএস। ইরাকী সেনাবাহিনীর ফেলে যাওয়া ভারী অস্ত্র তাদের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে।

শহরে জ্বালানি সঙ্কট প্রচণ্ড, থেমে আছে সব নির্মাণ কাজ। দূষণ ছড়িয়ে পড়ছে শহরে। বন্ধ অনেক স্কুল। এমন পরিস্থিতিতে একটা বছর কাটিয়ে দিলেও, আর কতোদিন সম্ভব তা নিয়ে সন্দিহান মসুলের মানুষ।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসইরাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ সঠিক নয়: ইসি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি: তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT