চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
৮:৩২ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ কাশিবাটি জামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের শ্বাসকষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পিতা।

মাহাবুবের বরাত দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন জানান, শুক্রবার মসজিদ কমিটি নিয়ে বিবাদ হয়। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষ একপর্যায়ে শুরু করে মারামারি। এসব দূর থেকে দেখে সহ্য করতে না পেরে শ্বাসকষ্ট বাড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে মারা যান নজরুল ইসলাম।

এ ঘটনায় ছেলে মাহাবুব মামলা দিতে এবং মৃত বাবার মরদেহ ময়নাতদন্ত করতে রাজি না থাকায় তা করা সম্ভব হচ্ছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে এলাকায় অতিরিক্থ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঘটনার যথাযথ তদন্তে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সম্প্রতি সরাসরি ভোটের মাধ্যমে ওই মসজিদের কমিটি গঠিত হয়। তা নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এরপর গত শুক্রবার সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ১৩ সদস্য নিয়ে আলাদা গ্রুপ করে। বিষয়টি নিয়ে দুইটি গ্রুপের সৃষ্টি হয়। এর সূত্র ধরে কয়েকদিন এলাকায় উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মসজিদ কমিটিসাতক্ষীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT