চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে ৮ রাউন্ড গুলিতে এক লাশ, হামলাকারী তিন যুবক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বগুড়ায় একটি শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন মো. মোয়াজ্জেম হোসেন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার হরিপুর গ্রামে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে ৭ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

এক প্রত্যক্ষদর্শী জানায়, তিনজন যুবক প্রথমে ওই শিয়া মসজিদে এসে টয়লেট কোনদিকে তা জানতে চান। টয়লেটে যাওয়ার দিকের রাস্তা দিয়েই বাইরে যাওয়া যায়। সেখানে এসে ওই তিন যুবক আট রাউন্ড গুলি ছোড়ে । ৫টি গুলি দেওয়ালে লাগে এবং ৩ টি গুলির একটি একজনের মাথায় লাগে বাকী ২টি দুজনের পায়ে লাগে। কারা কি উদেশ্য এ হামলা চালিয়ে থাকতে পারে এ বিষয়ে কোন অনুমান করতে পারছে না পুলিশ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চ্যানেল আই অনলাইনকে জানান, ‘কী উদ্দেশ্য এই হামলা তা জানতে কিছুটা সময় লাগবে। হামলাকারী তিন যুবকের চেহারার বিবরণ পাওয়া গেছে। সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানায়, প্রতক্ষদর্শীদের বিবরণ হতে ঘটনাকে পরিকল্পিত মনে হচ্ছে। হত্যার উদ্দেশ্যে ওই তিন যুবক এলোপাথাড়ি গুলি চালায়। তাদের সন্ধানে চেক পোষ্ট বসিয়ে তল্লাসি শুরু হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর পুরান ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেসময় দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই জন প্রাণ হারান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিয়া মসজিদে হামলাহোসেনী দালান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT