চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুরার সময় কঠোর অবস্থানে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:৫৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

পবিত্র আশুরা পালনের সময় যেকোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। গত বছরের নিরাপত্তার ফাঁক ফোঁকর চুলচেরা বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

রাজধানীর হোসেনী দালানে গত বছর আশুরার তাজিয়া মিছিলের প্রস্ততির সময় বোমা হামলা চালায় জঙ্গিরা। নিহত হয় একজন, আহত হয় অনেকে। এবার আশুরার আগে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা দেখতে হোসেনী দালান ইমাম বাড়ায় আসেন ঢাকার পুলিশ কমিশনার।

এসময় শিয়া নেতাদের সঙ্গে বলেন ডিএমপি কমিশনার। জানান গত আশুরায় কড়া নিরাপত্তার মধ্যে বোমা বহন করে ভেতরে ঢুকেছিলো জঙ্গিরা। এবার যাতে নিরাপত্তায় কোন দুর্বলতা না থাকে, সে ব্যপারে সতর্ক থাকবে পুলিশ ও গোয়েন্দারা।

Banglabid

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গতবারে আমাদের কোথায় ভুল ছিল সেটা এবার যথার্থ পর্যালোচনা করা হয়েছে। এবার যাতে কোনো প্রকার ঘটনা না ঘটে তার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সকল নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনী এবার তিন স্তরে তল্লাশি করবে।

রাজধানীর তাজিয়া মিছিলে কিছু দোষনীয় দ্রব্য বহন নিষিদ্ধ করার কথাও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, তাজিয়া মিছিলকালে কোনো ধরনের পটকা বা আতশবাজি করা যাবে না। কোনো ধরনের ধাতব বস্তু ও ধারালো বস্তু নিয়ে মিছিলে প্রবেশ করা যাবে না।

হোসেনী দালানে বোমা হামলা হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে জঙ্গীদের বিরুদ্ধে দু মাস আগে চার্জশীট দিয়েছে ডিবি। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় প্রধান অভিযুক্তদের তিন জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোসেনী দালান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT