জনপদ

মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত স্থান ও পুলিশ তদন্তকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে বিস্ফোরণের পর পুলিশ ও উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন আবদুল আজিজ (৪০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন অবস্থায় আবদুল আজিজ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩২ জন মারা গেছেন। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…