চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদের মাইকে ঘোষণা: রোহিঙ্গা ক্যাম্পে কী হয়েছিল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
অপরাধ, কক্সবাজার
A A
কক্সবাজারে রোহিঙ্গা স্রোতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে শুক্রবার গভীর রাতে মসজিদের মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে ৪ বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে রোহিঙ্গারা। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২ জন। এ ঘটনায় ২ রোহিঙ্গাকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাত ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

পুলিশ জানায়, আহত বাংলাদেশিরা টিউবঅয়েল শ্রমিক। তারা রাত ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে টিউবঅয়েল লাগাতে গেলে রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় তারা মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে রোহিঙ্গারা বাংলাদেশি শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে।

Banglabid

পরে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার গভীর রাত ১ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মসজিদের মাইকে ‘ডাকাত সন্দেহে’ স্থানীয় বাংলাদেশি টিউবঅয়েল শ্রমিকদের উপর রোহিঙ্গারা হামলা চালায়। এতে ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতাল সহ স্থানীয় আরেকটি ক্লিনিকে ভর্তি করে।

Reneta

তিনি বলেন: আহতরা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে এবং অপর ২ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ স্থানীয় অদিবাসী নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভোর রাতে ২ রোহিঙ্গাকে আটক করেছে। নিখোঁজদের উদ্ধার আর দোষীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতবাংলাদেশিরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএস পরীক্ষা পদ্ধতিতে আসছে পরিবর্তন, শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

পরবর্তী

কাতালোনিয়া সংকট: স্পেনের ভবিষ্যৎ কী?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়া সংকট: স্পেনের ভবিষ্যৎ কী?

২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘আঁখি ও তার বন্ধুরা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT