চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা নিয়ন্ত্রণে কাজ করছি, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: তাপস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন মশা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, আগামীতে ডিএসসিসি এলাকায় ইনশাআল্লাহ‌ মশা আরও নিয়ন্ত্রণে আসবে।

আজ বুধবার দুপুরে নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবাজার এলাকায় ‘লক্ষ্মীবাজার খেলার মাঠ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস এ কথা বলেন।

Banglabid

মেয়র তাপস বলেন, ফ্লাইওভারের নিচের জায়গা গুলো ব্যাপকভাবে দখল অবস্থায় আছে, অব্যবস্থাপনা আছে, ময়লা-আবর্জনায় ভরপুর। বিভিন্ন মহল সেগুলো দখল করে বিভিন্ন ধরনের পাঁয়তারা করছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করব। যাতে করে যান চলাচল করতে পারে, সে ব্যবস্থা আমরা করব এবং খোলামেলা পরিবেশ থাকে, সে ব্যবস্থা আমরা করব।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ থেকে আমরা নতুন এক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চৌরাস্তাগুলোতে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি, আধুনিকায়নের প্রক্রিয়া নিয়েছি। আজকে মগবাজার চৌরাস্তা থেকে আমরা এই কার্যক্রম আরম্ভ করলাম।

তিনি বলেন, ‘‘আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ করতে চাই। এই লক্ষ্মীবাজার এলাকায় এক চিলতে পরিমাণও ফাঁকা জায়গা নেই যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। আজকের এই লক্ষ্মীবাজার মাঠটি যদিও ছোট তবুও আমরা এটা উদ্ধার করে মাঠ করে দিয়েছি। এর আগে এখানে অবৈধ দখলদার এটাকে দখলে রেখে মার্কেট কার্যক্রম পরিচালনা করছিল, আমরা এটা অবৈধ দখলমুক্ত করেছি। এভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের খেলার মাঠের ব্যবস্থা আমারা করবো।’’

Reneta

খেলার মাঠ প্রসঙ্গে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস আরও বলেন, “আমরা এরই মধ্যে ৭, ১৩, ২৭ ও ৩৫ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেছি। সেখানে আমরা সন্তানদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠের ব্যবস্থা করব।”

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এর আগে ডিএসসিসি মেয়র মগবাজার চৌরাস্তায় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন ও নানাবিধ দিক-নির্দেশনা দেন। পরে তিনি মগবাজার চৌরাস্তা হতে হেঁটে হেঁটে রমনা থানা পর্যন্ত ঘুরে দেখেন এবং বেশ ক’টি জায়গায় দাঁড়িয়ে যানজট নিরসনে নানা রকম নির্দেশনা দেন।

মাঠ উদ্বোধনের পরে ডিএসসিসি মেয়র মিটফোর্ড হাসপাতালের সামনে চলমান রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরকে তা আগামী ২২ তারিখের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যের নতুন ধরণের করোনায় কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন: আইইডিসিআর

পরবর্তী

গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু, অভিযুক্ত শ্বাশুড়ি ও স্ত্রী

পরবর্তী

গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু, অভিযুক্ত শ্বাশুড়ি ও স্ত্রী

‘একটি ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সবসময়ই দারুণ ছিল’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT