চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের গুয়ানঝউ শহরের একটি পরিত্যক্ত টয়লেট থেকে  করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার পর বিজ্ঞানীরা বলছেন, মানুষের মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা।

টয়লেটের ফ্ল্যাশ থেকে এই ভাইরাস ছড়াতে পারে- এমন সম্ভাবনার কথা আগেই বলেছিলেন তারা।

জানা গেছে, গুয়ানঝউ শহরের একটি শৌচাগার দীর্ঘদিন ধরেই কেউ ব্যবহার না করলেও ওই শৌচাগারের নিচের ফ্লোরেই একটি ফ্ল্যাটে পাঁচজন বাসিন্দার কোভিড পজিটিভ হয়েছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, রোগীদের মলমূত্র থেকে ভাইরাস ছড়িয়েছে। আবাসনের পাইপের মাধ্যমে সেই ভাইরাস ওই টয়লেটে গিয়ে পৌঁছেছে বলে অনুমান।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা বলছেন, টয়লেট ফ্ল্যাশ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞানীরা বলছেন, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন বাতাসের কণা বা অ্যারোসলে ভেসে থাকতে পারে। বাতাসের চাপে যদি সেই ভাইরাস ড্রপলেট কোনও সারফেস বা পদার্থের উপরে পড়ে; তাহলে সেখানেও ঘন হয়ে জমাট বেঁধে থাকে। তৈরি হয় ‘ভাইরাস-ক্লাউড’। টয়লেটে এই ভাইরাস-ক্লাউড তৈরির সম্ভাবনা বেশি।

Reneta

বিজ্ঞানীদের দাবি, আগে মনে করা হয়েছিল মলমূত্র থেকে করোনাভাইরাস ছড়ায় না। কিন্তু এখন অনুমান করা হচ্ছে, মলমূত্রের মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে।

টয়লেটে ফ্ল্যাশ করলে পানির যে ঘূর্ণি তৈরি হয়, তার মাধ্যমেই ভাইরাস ছড়িয়ে পড়ে। এমনও দেখা গেছে, টয়লেটের ফ্ল্যাশ থেকে প্রায় তিন ফুট উচ্চতায় ভাইরাস ছড়িয়ে পড়েছে। অথবা টয়লেটের নানা জায়গায় ভাইরাসের-ক্লাউড তৈরি হয়েছে।

গবেষকরা বলছেন, কোভিড রোগীরা যে শৌচাগার ব্যবহার করছেন সেখানে এই ধরনের ভাইরাস-ক্লাউড তৈরির ঝুঁকি বেশি। চিন্তার কারণ হলো, ভাইরাসের স্ট্রেন জলকণায় ভর করে ড্রেন পাইপ বেয়ে ওঠানামা করতে পারছে। চিনের গুয়াংঝউ শহরে তেমনটাই দেখা গেছে।

সার্স ভাইরাসের সংক্রমণের সময়েও মলমূত্রের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা ঘটেছিল।

গবেষকরা বলছেন, হংকংয়ের একটি আবাসনের পাইপের মাধ্যমে ভাইরাস ছড়াতে দেখা গিয়েছিল। যার কারণে ওই আবাসনের প্রায় ৩২৯ জন ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছিল ৪২ জনের। সার্স-কভ-২ হল সার্স ভাইরাসেরই প্রজাতি। যা আরও বেশি সংক্রামক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT