চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর মুখে দুধ ছিটাল কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মাঠে হোসে মরিনহো থাকবেন আর সেখানে উত্তেজনা ছড়াবে না এমন কী হয় নাকি? রোববারের ম্যানচেস্টার ডার্বির মতো উত্তাপ ছড়ানোর ম্যাচে নিরুত্তাপ থাকাটা দেখে মনে হচ্ছিল নিজেকে শুধরে নিয়েছেন পর্তুগিজ কোচ। ভুল! মরিনহো শান্ত থাকতে চাইলেও অশান্ত তাকে হতেই হয়েছে। খেলা শেষে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ‘স্পেশাল ওয়ানে’র মুখে কে বা কারা দুধ আর পানি মেরেছে! তাই নিয়ে হয়েছে লকাকাণ্ড।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-১ গোলে হারার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যাচ্ছিলেন মরিনহো। তখনই এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, হাতাহাতিতে জড়িয়েছিলেন দুই দলের খেলোয়াড়রা। তাতে আহত হয়েছেন ম্যানসিটির সহকারী কোচ মিকেল আরটেটা। মুখে ঘুষির চিহ্ন নিয়ে ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন তিনি!

ওল্ড ট্রাফোর্ডে এমন কাণ্ড অবশ্য নতুন কিছু নয়। ২০০৪ সালে রেডডেভিলদের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মুখে পিজ্জা ছুঁড়েছিলেন আর্সেনাল মিডফিল্ডার ফ্যাব্রিগাস।

মাঠে চুপচাপ দেখালেও সময় সময় ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের সঙ্গে পর্তুগিজ ভাষায় খিস্তি কাটছিলেন মরিনহো। কিন্তু অবাক করার বিষয় হল, সংবাদ সম্মেলনে এ নিয়ে একটি কথাও বলেননি স্পেশাল ওয়ান। ম্যাচে নিজের জায়গা ছেড়ে প্রতিপক্ষ কোচ গার্দিওলার সঙ্গে কী কথা বলেছেন এমন প্রশ্নে তার কাঠখোট্টা জবাব, ‘আপনারা নিশ্চয়ই আমাকে তার সঙ্গে রাজনৈতিক আলাপ করতে দেবেন না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার ডার্বিহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT