স্পোর্টস

মরিনহোর ভবিষ্যত অনিশ্চিত চেলসিতে

মরিনহোর ভবিষ্যত অনিশ্চিত চেলসিতে

কোনোভাবেই যেনো সময়টা ভালো যাচ্ছে না স্পেশাল ওয়ান খ্যাত কোচ হোসে মরিনহোর। সোমবার লিচেস্টারের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় ফেঁপে ফুলে উঠেছে স্ট্যাম্পফোর্ড ব্রীজ।

ব্লুজ সমর্থক ও সাবেক চেলসি খেলোয়াড়দের মধ্যেও মুখে স্লোগান ‘ মরিনহো হটাও চেলসি বাঁচাও’। এমন অবস্থায় কী আর চুপ করে বসে থাকতে পারেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, চেলসিতে ৫২ বছর বয়স্ক মরিনহোর ভবিষ্যত কি হতে পারে সেজন্যে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চান দলটির মালিক রোমান আব্রামোভিচ।

এছাড়াও জানুয়ারির দলবদলকে ঘিরে নতুন খেলোয়াড় কেনা ও পুরাতন ক’জনকে বিক্রির কথাও বৈঠকে উঠে আসবে। তবে সব কিছু ছাপিয়ে মরিনহোর চেলসিতে থাকা আর না থাকা এটাই বেশি পরিলক্ষিত হচ্ছে।

মরিনহোর নেতৃত্বে প্রিমিয়ার লিগের শেষ ১৬টি ম্যাচের মধ্যে নয়টিতেই হারে চেলসি।

তবে দলের এমন খারাপ সময়ের মধ্যেও আশার বাণী শুনিয়েছেন বার্সা ফেরত মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। তিনি দলের খেলোয়াড়দের ভুল ক্রটি শুধরে সামনে ভালো করতে বলেছেন।

বিষয়:চেলসি হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…