চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোকে পেয়ে টটেনহ্যাম যেন ‘চিতাবাঘ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আচমকাই ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব তুলে দেয়া হয়েছে হোসে মরিনহোর কাঁধে। ‘স্পেশাল ওয়ান’কে পেয়ে যেন চিতাবাঘ হয়ে উঠেছে স্পাররা! মরিনহোর অভিষেকটা হয়েছে রঙিন। লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও জয় পেয়েছে টটেনহ্যাম। সেটিও আবার ২ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিতেছে ৪-২ গোলে।

অলিম্পিয়াকোসকে ম্যাচের ৬ ও ১৯ মিনিটে এগিয়ে দেন ইউসুফ এল-আরাবি ও রুবেন সেমেদো। প্রথমার্ধে যোগ করা সময়ে ডেলে আলি, দ্বিতীয়ার্ধে হ্যারি কেনের জোড়া গোল ও ৭৩ মিনিটে সার্জে আউরিয়েরের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট অর্জন করা বায়ার্ন গ্রুপসেরা। আর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ টটেনহ্যাম।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শাখতার দোনেস্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটা কঠিন করে তুলেছিল ম্যানচেস্টার সিটি। একই গ্রুপের আরেক ম্যাচে আটলান্টার মাঠে ডায়নামো জাগরেব হেরে সিটির কাজ সহজ করে দেয়। ডায়নামের হারে সহজেই ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে গার্দিওলার সিটি।

দলের শীর্ষ গোল স্কোরার ইনজুরি আক্রান্ত সার্জিও আগুয়েরোর অনুপস্থিতে খুবই বাজে ফুটবল প্রদর্শন করে ম্যানসিটি। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ইতিহাদে লিড পায় তারাই। ৫৬ মিনিটের দলের হয়ে গোল করেন ইলকাই গুনদোগান। গ্যাব্রিয়েল জেসাসের দারুণ পাসে এক প্রকার ফাঁকা পোস্টে শট নিয়ে গোলের দেখা পান এ মিডফিল্ডার।

বেশি সময় লিড ধরে রাখতে পারেননি তারা। ৬৯ শাখতারের হয়ে সলোমন গোল করলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। গ্রুপে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৫ পয়েন্ট পাওয়া শাখতার দ্বিতীয়স্থানে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামমরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক নজরুল ইসলামের বিদেশ ভ্রমণে বাধা প্রত্যাহার

মে ৭, ২০২৬
তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মে ৭, ২০২৬

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT