চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণোত্তর চক্ষুদান করবেন বাঁধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

লাক্স-চ্যানেল আই তারকা আজমেরি হক বাঁধন মরণোত্তর চক্ষুদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২৫ নভেম্বর) সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনপ্রিয় এই তারকা এ সিদ্ধান্ত নেন। দেশ থেকে অন্ধত্ব দূর করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান বাঁধন।

স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে বাঁধন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি স্টুডেন্ট লাইফে নিয়মিত রক্তদান করতাম। সন্ধানীতে রক্তদানের সঙ্গে যুক্ত ছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি, মানুষের বিপদে সবসময় চেষ্টা করি পাশে দাঁড়াতে।

বাঁধন ডেন্টাল কলেজ থেকে পড়েছেন। ওই কলেজের শিক্ষক ডাঃ জয়নাল আবেদিন সন্ধানী চক্ষুদান সমিতির সঙ্গে যুক্ত। দুই বছর বাঁধন নিজেও বর্তমানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্য্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য।

এ বিষয়ে বাঁধন বললেন, স্যারের মাধ্যমে চক্ষুদান সমিতি সম্পর্কে জেনেছি। তবে চক্ষুদান করবো এটা কখনো ভাবিনি। শিক্ষকের অনুপ্রেরণায় চোখ দানের সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, আমি ঠিক করেছি। মানুষের জন্য কিছু একটা করতে পারছি।

বাঁধন আরও বলেন, আমার কাজ, কথা কিংবা শরীরের কোনো অঙ্গ মৃত্যুর পর যদি কারও মাঝে বেঁচে থাকে। সে অনেক বড় প্রাপ্তি। আমি এখন এডাল্ট। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আমার পারিবারিক শিক্ষা ছিল সবসময় যেন মানুষের উপকার করি। চোখদান মানুষের জন্য অনেক অবদান। সর্বশ্রেষ্ঠ দানের মধ্যে একটি। মারা যাওয়ার পর আমার চোখ দানের সিদ্ধান্ত বাবা-মা খুব ভালোভাবে নিয়েছে। গতকাল যখন আমি এই সিদ্ধান নিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।

বাঁধন মনে করেন, মানুষ অবিনশ্বর নয়। তাকে আজ হোক কিংবা কাল, থামতেই হবে। মৃত্যুর পর তার দুটি চোখ দিয়ে যদি কেউ এই সুন্দর পৃথিবীটা দেখতে পারে তবে কেন নয়! তিনি বলেন, আমার দেশের শিল্পীদের এই বিষয়ে একটু নজর দেবেন। এটা খুব দরকার। এই মরণোত্তর চক্ষুদান একদমই স্বেচ্ছাসেবী কার্যক্রম। এর সঙ্গে অর্থের কোনো সম্পৃক্ততা নেই।

Reneta

মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মেয়ে বাঁধন  বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করেন এবং ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় রানার আপ হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরি হক বাঁধনলাক্সতারকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT